অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, গুরুতর আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সরকারের দুই মন্ত্রী স্বপদে বহাল থাকার বিষয়টি নৈতিকতার সঙ্গে জড়িত।
তাদের মন্ত্রীত্ব থাকবে কি না এ ব্যাপারে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ।
আজ নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের এসব কথা বলেন।
দোষী সাব্যস্ত হওয়ায় পর দুই মন্ত্রীর মন্ত্রীত্ব বহাল থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, এই বিষয়ে এই মুহূর্তে কোন কিছু বলা সম্ভব নয়।
সংবিধানেও এই বিষয়ে স্পষ্ট ভাবে বিস্তারিত বলা নেই।
এসএম





