বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আদালত। দুদকের করা সম্পদের হিসাব বিবরণীর মামলা বাতিলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করে নোমান।

হাই কোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির এই কেন্দ্রীয় সহ-সভাপতির লিভ টু আপিল (আপিলের অনুমতির চেয়ে আবেদন) সোমবার ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।

দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি খুরশীদ আলম খান জানিয়েছেন, এর ফলে বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই।

তিনি বলেন, আপিল বিভাগের আদেশের ফলে ইতিপূর্বে দেয়া স্থগিতাদেশ থাকছে না। এর ফলে নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকা মামলাটি চলতে আইনগত কোনো বাধা নেই।

আদালতে নোমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

এআই