জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ বুধবার বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে চতুর্থ দিন খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করবেন তার আইনজীবীরা।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ১১টার দিকে আদালতে উপস্থিত হবেন।
গতকাল বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়ার উপস্থিতিতে এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়। প্রায় পৌনে দুই ঘণ্টা চলার পর বেলা ১টা ২০ মিনিটে এক ঘণ্টার বিরতি দেয়া হয়। বেলা আড়াইটায় ফের শুরু হয়। পৌনে ৪টার দিকে যুক্তিতর্ক মুলতবি ঘোষণা করা হয়।





