অবরোধের সময় গাড়ী পোড়ানো মামলায় সদর উপজেলা জামায়াতের আমির মীর নুরুন নবী, সদর উপজেলা শিবির সভাপতি সাজদার রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর নুরুল ইসলাম ও জামায়াত কর্মী লোকমান হোসেনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

রোববার দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী মোল্লার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানী শেষে বিচারক জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৩ ডিসেম্বর নাটোর সদর উপজেলার হয়বতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুর মোটর সাইকেল পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।

এ ঘটনায় স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে নুরুজ্জামান কালু বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়েরে করেন।

রোববার দুপুরে অভিযুক্তরা ওই মামলায় নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক লিয়াকত আলী মোল্লা জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

ঢাকা,২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর