রাজধানীতে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার রাতে মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানায়নি র‌্যাব। 

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এমআর