তিতাস গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
রোববার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপপরিচালক আহসান আলী। এর আগে গত ২৪ মার্চ তিনি তিতাস গ্যাস কোম্পানীর ওই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলবি নোটিশ পাঠান।
ওই ৪ কর্মকর্তা হলেন, তিতাসের বর্তমান এমডি নওশাদ আলী, বাপেক্স এমডি মো. আবদুল বাকী, প্রকল্প পরিচালক মেহেরন হাসান ও ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) সাইফুজ্জামান।
দুদক কর্মকর্তা বলেন, ২০০৯ সালে তিতাস গ্যাস সংযোগের উপর সরকারের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে তিতসের বর্তমান এমডি নওশাদ আলী এবং একটি চক্র শতাধিক শিল্প প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দেন। যা দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসছে।
[b]ঢাকা, একে, ৬ এপ্র্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
তিতাসের এমডিসহ ৪ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ
তিতাস গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। রোববার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপপরিচালক আহসান আলী





