বরিশালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থানীয় ৭ নেতার বিরুদ্ধে দায়ের করা নালিশী মামলা খারিজ করে দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকালে বরিশাল সদর সিনিয়র জজ আদালতে বিচারক এইচ এম কবির হোসেন মামলাটি খারিজ করে দেন।

বরিশাল আদালতের বেঞ্চ সহকারী দ্বীন মোহাম্মদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুরে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের উৎসব পালন না করার প্রতিকার চেয়ে বরিশালে খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জেলা-মহানগরের ৭ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে নালিশী মামলা দায়ের করা হয়।

মামলাটি করেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত অস্থায়ী কর্ম পরিষদের সহ-সভাপতি মঈন তুষার।

মামলার বিবাদীরা হলেন- বরিশাল মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি, বিএনপি চেয়ারপাসন ও ভারপ্রাপ্ত মহাসচিব।

কেএইচ