পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনায় করা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড হয়েছে।
একই মামলায় ২৫ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এ ছাড়া ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ড হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ শে সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী দলীয় কর্মসূচিতে অংশ নিতে ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী রেলওয়ে জংশনে শেখ হাসিনার কক্ষ লক্ষ্য করে গুলিবর্ষণ করে আসামিরা। তবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা।
এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার ওসি নজরুল ইসলাম বাদী হয়ে বিএনপির ৭ নেতাকর্মীসহ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। তদন্ত শেষে ৫২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি।





