জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালত পরিবর্তন ও গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়ে করা দু'টি আবেদনই শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যিতালিকায় ১৯ ও ২০ নম্বর আইটেম হিসেবে রাখা হয়েছে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন এ বিএনপি পন্থি আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।

উল্লেখ্য গত ৩ মার্চ খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে

একটি সম্পূরক আবেদন করেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে ২৮ জানুয়ারি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টের একই বেঞ্চে আবেদন করেন খালেদা জিয়া।

এ আবেদন দু'টির ওপর আজ শুনানী হতে পারে বলেও জানিয়েছেন এই আইনজীবী।

এআর