ইসলামী ফ্রন্টের নেতা ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় গ্রেফতার আনছারুল্লাহ বাংলা টিমের সদস্য মোজাফফর বিন মোহসীনকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববারতাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ। আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভুইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোজাফফর বিন মোহসীনকে আটক করে ডিবি পুলিশ।

প্রসঙ্গত, এ বছরের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় দুর্বৃত্তরা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে।এ ঘটনার ফারুকীর ছেলে ফয়সাল বাদী হয়ে অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে শেরে বাংলা নগর থানায় মামলা করেন।

কেএইচ