ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
রিট আবেদনকারী আইনজীবী সমেন্দ্র নাথ গোস্বামী আদালতে নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম। তাদের সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
খোরশেদুল আলম পরে বলেন, “আদালত আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছে।”
১৯৮৮ সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা এবং ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতার নীতি ফিরিয়ে আনার পরও রাষ্ট্রধর্ম বহাল রাখার বিষয়টি চ্যালেঞ্জ করে গত অগাস্টে এই রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমেন্দ্র নাথ গোস্বামী।
ওই বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না- তা জানতে রুল চেয়েছিলেন তিনি। তার আবেদনে আইন সচিবকে বিবাদী করা হয়েছিল।
এ বিষয়ে ৩০ অগাস্ট শুনানি শেষে আদালত আদেশের দিন ঠিক করে দেয়। এর ধারাবাহিকতায় সোমবার আদালতে খারিজের আদেশ এল।
(বিস্তারিত আসছে)
এএইচ





