বিএনপির সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক উপ-পরিচালক (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) মো. আজহারুল হক, ক্যাশিয়ার মো. মনছুর আলম ও হিসাব সহকারী মো. মতিয়ার রহমান।
বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় বাদী হয়ে শাহাবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১১।
মামলার এজহারে বলা হয়েছে, ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ কোটি টাকা মূল্যের ৭ একর সরকারি সম্পত্তি ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি সাধনপূর্বক আত্মসাৎ করা হয়েছে।
[b]ঢাকা, জিই, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
বিএনপির সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)





