রাজধানীর ইসলামপুরে জুমা খানম মসজিদ থেকে মুয়াজ্জিন বিল্লাল হোসেনের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন পুলিশ।

গতরাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করেছে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই এনামুল হক জানান, আমরা খবর পেয়ে এখানে এসেছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, ঘটনাস্থল দেখে মনে হয়েছে রাতেই মুয়াজ্জিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া মসজিদের পাশেই একটি মাজার আছে। লাশ ময়নাতদন্তের পরই বিষয়টি নিয়ে বিস্তারিত বলা যাবে।

 

এমআইএস।