শনিবার (৬ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন মেট্রোরেলের ঢিল মারার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির কাফরুল থানা পরিদর্শক (অপারেশন) আবুল বাতেন।

তিনি বলেন, কোন ভবন থেকে মেট্রোরেল ঢিল ছোড়া হয়েছে সেই ভবন এখনো শনাক্ত করা যায়নি। এছাড়া এ কাজে কে বা কারা জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে। ভবন ও জড়িতদের শনাক্ত করা গেলে জানানো হবে।

ভবন শনাক্ত সংক্রান্ত কোনো ভিডিও মেট্রোরেল কর্তৃপক্ষ পুলিশকে দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবন শনাক্ত সংক্রান্ত কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। এ ধরনের কোনো সিসিটিভি ফুটেজ আমাদের কেউ দেয়নি।

এমআই