জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আজ দুপুর সাড়ে ৩টার দিকে এ রায় প্রকাশিত হয়। এর আগে রায়ে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট বিচারপতিরা।
দুপুর সোয়া তিনটার দিকে পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
স্বাক্ষরিত রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা কেন্দ্রীয় কারাগার, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট অফিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে রায়ের কপি পৌঁছানোর পর সরকারের নির্দেশ অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের পরবর্তী প্রক্রিয়া শুরু করবে কারা কর্তৃপক্ষ।
এমই





