নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় তদন্ত কার্যক্রমের তৃতীয় দফার অগ্রগতি প্রতিবেদন ৯ জুলাই জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
মন্ত্রণালয়ের সাত সদস্যের তদন্ত কমিটি,পুলিশের আইজিপি,র্যা ব ও সিআইডিকে এ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত ২ জুন দ্বিতীয় দফার তদন্তের অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দাখিল করে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। বুধবার তা আদালতে উপস্থাপন করা হয়।
এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক জানান,আদালতের নির্দেশে মন্ত্রণালয়,পুলিশের মহাপরিদর্শক (আইজিপি),র্যা ব ও সিআইডি কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রমের দ্বিতীয় দফা অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
তিনি আরও জানান,৪ জুন হলফনামা আকারে প্রতিবেদনগুলো আদালতে উপস্থাপন করা হবে।
নাজমুল হক আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় গণশুনানি, সাবেক ডিসি, এসপিকে জেরা করাসহ তাদের কার্যক্রমের বিবরণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে বলেও জানানো হয়েছে সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদনে।
গত ১৫ মে তদন্ত কমিটিসহ সংশ্লিষ্ট সবপক্ষের কার্যক্রমের অগ্রগতির প্রথম দফার প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। ওই দিন আদালত তদন্ত কার্যক্রমের পরবর্তী অগ্রগতি প্রতিবেদন ৪ জুন আদালতে দাখিল করতে নির্দেশ দেন।
আদালত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত হত্যার ঘটনা তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে এ কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ জন, আইন মন্ত্রণালয়ের ২ জন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ জন (উপ-সচিব) সদস্য রয়েছেন।
আদালতের আদেশ অনুযায়ী পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকেও (সিআইডি) বিষয়টি তদন্ত করতে বলা হয়। এ ছাড়া র্যাশবও একটি তদন্ত কমিটি গঠন করে।
উল্লেখ্য,২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও জেলা বারের সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ৬ জনের মরদেহ ভেসে ওঠে।
[b]ঢাকা,কেএ, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
অপরাধ
সাত খুন: অগ্রগতি প্রতিবেদন ৯ জুলাই জমার নির্দেশ
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় তদন্ত কার্যক্রমের তৃতীয় দফার অগ্রগতি প্রতিবেদন ৯ জুলাই জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন





