বাঘ পাচার ও বাঘ হত্যায় কারা জড়িত এবং এ বিষয়ে ইন্টারপোল থেকে সরকারকে দেয়া প্রতিবেদনরে ভিত্তিতে কি পদক্ষেপ নিয়েছে সরকার তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি কাজী মো: রেজা-উল হক ও বিচারপতি জেএন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বত: প্রণোদিত হয়ে এ রুল জারী করেন।

বাঘ পাচার ও বাঘ হত্যা নিয়ে এদেশের ৩২ জন রাজনীতিবিদ জড়িত এ সংক্রান্ত গত ২৯ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন প্রথম আলোতে প্রকাশিত হয়। সে প্রতিবেদনের কপি আজ আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মাদ আলী খান। প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হলে সেটি আমলে নেন আদালত। এবং বাঘ পাচার ও হত্যা বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চান।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা-পরিদর্শকসহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আগামী ১ সেপ্টম্বরের মধ্যে আদালতে এ প্রতিবেদনটি দাখিল করতে বলা হয়েছে।

এমআইএস