পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর এবং অধীনস্থ ১৪ প্রতিষ্ঠানের এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
রোববার বিষয়টি অনুসন্ধানের লক্ষ্যে উপপরিচালক আহসান আলীকে নিয়োগ করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর তিনি পেট্রোবাংলার কাছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানের চিঠি, তুলনামূলক বিবরণী, ঠিকাদারকে পরিশোধিত বিলের কপিসহ অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট সব নথিপত্র তলব করেছেন। ১৬ মার্চের মধ্যে নথি সরবরাহের সময় বেঁধে দেয়া হয়েছে।
অধ্যাপক ড. হোসেন মনসুরের বিরুদ্ধে পেট্রোবাংলার আওতাধীন ১৩টি প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, নিয়োগের কথা বলে প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে আত্মসাৎ, এমডিদের কাছ থেকে অর্থ গ্রহণের মাধ্যমে পদোন্নতি প্রদান, পেট্রোবাংলার বিভিন্ন প্রকল্পে নিজস্ব ঠিকাদার নিয়োগের মাধ্যমে ‘কাজ’ দেখিয়ে কোটি কোটি টাকা উত্তোলন ও আত্মসাৎ, প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
এছাড়া তিনি বিভিন্ন কৌশলে অন্তত শত কোটি টাকার মালিক হয়েছেন মর্মে অভিযোগ আছে।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]