একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে প্রসিকিউটর মোহাম্মদ আলীকে অপসারণ করেছে আইন মন্ত্রণালয়।

রবিবার (৫ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের উপ সলিসিটর (জিপি/পিপি) মো. মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচারণের দায়ে প্রসিকিউটরের পদ হতে তাকে অপসারণ করা হলো।