যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতা এস এম গোলাম কিবরিয়া (জি.কে) শামীমকে আটকের পর তার ৭ দেহরক্ষীকেও আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গুলশানের নিকেতনে ডি ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাসায় অভিযান চালায় র্যাব। এই বাসায় জি.কে শামীমের অফিস অবস্থিত। শামীমের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
শামীমের সঙ্গে তার ৭ দেহরক্ষীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম।
শামীমের কাছ থেকে অত্যাধুনিক একটি আগ্নেয়াস্ত্র ও তার সাত দেহরক্ষীর কাছ থেকে আরও সাতটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
র্যাবের মুখপাত্র সারওয়ার-বিন-কাশেম সমকাল জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শামীমকে দেহরক্ষীসহ আটক করা হয়েছে এবং তার কার্যালয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ লাইসেন্সবিহীন অস্ত্র, মাদক, নগদ অর্থ ও প্রায় ২০০ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করা হয়।
এমবি





