রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহেসিন ইফতেখার এ বিষয়ে আদেশ দেবেন।
এর আগে, গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) একই আদালতে জামিন শুনানি হয়। বুশরার পক্ষে শুনানি করেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. মাহবুবুর রহমান বিষয়টি জানিয়েছেন।
আইনজীবীর মাধ্যমে গত ৩০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন বুশরা। আবেদন গ্রহণ করে শুনানির জন্য এদিন ধার্য করেন আদালত।
এর আগে, ফারদিনকে খুন করা হয়েছে দাবি করে ১০ নভেম্বর রামপুরা থানায় দায়ের করা মামলায় ‘হত্যার পর লাশ গুম’ করার অভিযোগ আনেন ফারদিনের বাবা নূর উদ্দিন। সেই মামলায় ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে এক নম্বর আসামি করা হয়। একই দিনে তাকে গ্রেফতার করা হয়। পাঁচ দিন রিমান্ডের পর এখন তিনি কারাগারে আছেন।এইচএম





