রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে জিয়া অরফানেজ স্ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টা ২০ মিনিটে মামলা দুটির শুনানি শুরু হয়।
এ মামলায় এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শুনানিতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তা সত্ত্বেও আজও তিনি শুনানিতে হাজির হননি।
খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানিতে অংশ নিচ্ছেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে জানান, গ্রেপ্তারি পরোয়ানা থাকা অবস্থায় আসামি হাজির না হলে ফৌজদারি কার্যবিধিতে তাঁর জামিন দেওয়ার বিধান নেই।
এএইচ





