পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলার মামলার রায় বুধবার ঘোষণা করা হবে।
যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ সোমবার পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী রায় ঘোষণার এ দিন ধার্য করেন।
তবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার ওসি নজরুল ইসলাম বাদী হয়ে বিএনপির ৭ নেতাকর্মীসহ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। তদন্ত শেষে ৫২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি।
এরআগে গত সোমবার( ১ জুলাই) এ মামলার ৩০ আসামির উপস্থিতিতে উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক সম্পন্ন হয়। এ মামলার প্রধান আসামি ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির দুলাল আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
এএস





