সুন্দরগঞ্জে চাচীকে ধর্ষণের চেষ্টাকারী ভাতিজা আতাউর রহমান এর ১ লাখ টাকা জরিমানা করেছেন স্থানীয় মাতব্বররা।

গত ৩০ মার্চ রাতে উপজেলার লাল চামার গ্রামের আজগর আলীর ছেলে পানাতি (২২) সুযোগ বুঝে চাচা নজরুল ইসলামের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা কালে প্রতিবেশীরা আটক করে।

আব্দুল মজিদ মাস্টারের সভাপতিত্বে শালিসে ১ লাখ টাকা জরিমানা দেয়ার প্রতিশ্রুতিতে ছাড়া পায় ধর্ষণের চেষ্টাকারী ভাতিজা। এর মধ্যে ২০ হাজার টাকা নগদ গুণে দিলেও তা মাতব্বররা হিস্যা করে নেন। আর ৮০ হাজার টাকা দেয়ার নামে টালবাহনা পূর্বক দীর্ঘদিন অতিক্রান্ত করে।

এছাড়াও পানাতি প্রতিবেশী আরও ২ ফুফু ও ১ চাচীর সঙ্গে দৈহিক মিলনকালে ধরা পড়েছিল। নজরুল ইসলামের স্ত্রী বলেন- এ ঘটনায় তার কোন মতামত ছিল না। তার স্বামী ন্যায় বিচার না চেয়ে জরিমানা দাবি করে সে টাকা না পাওয়ায় তাকে তার বাবা বাড়ি পাঠিয়ে দিয়ে সংসার বিচ্ছেদের হুমকি দিচ্ছে।

 

এমআইএস।