শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টায় হঠাৎ করে কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে হকার্স সমিতি অফিস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে কেউ হতাহত হয়নি। তবে, এ ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, এ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।
মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন বলেন, ‘হকার্স সমিতির সামনে গোলাগুলির ঘটনায় আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শনে গেছে।’
এমএম