শনিবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার ইসদাইর এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল।

পুলিশ জানায়, ইসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় জসিম, মোহনসহ ৭ থেকে ৮ জন মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে জসিম গুলিবিদ্ধ হন। মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ জসিমসহ জসিম (২৪) ও মোহন (২৩) নামে দুজনকে আটক করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এস