সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০১৮-১৯) জয়নুল আবেদীন সভাপতি ও মাহবুব উদ্দিন খোকন সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল ১০টি পদে ও আওয়ামী লীগ সমর্থিতরা চারটিতে বিজয়ী হয়েছে।আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে বুধ ও বৃহস্পতিবার দুই দফায় ভোটগ্রহণ করা হয়েছে।
দুই দিনে মোট ছয় হাজার একশ ৫২জন ভোটারের মধ্যে চার হাজার ৮৬৫ জন আইনজীবী ভোট দিয়েছেন। এরমধ্যে প্রথম দিন দুই হাজার ৬০৯ জন এবং শেষ দিন দুই হাজার ২৫৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এমআর





