বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট বলায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বিরুদ্ধে দায়ের করা বিএনপি নেতার মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালতে সোমবার সকাল সাড়ে ১০টায় মামলাটি দায়ের করেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহ আলম। শুনানি শেষে দুপুর ১টায় মামলাটি খারিজ করে দেয় আদালত।

২০১৪ সালের ৬ সেপ্টেম্বর এক বক্তব্যে তারেক রহমানকে আইএসআই এর এজেন্ট হিসেবে আখ্যায়িত করেন মাহবুব-উল আলম হানিফ। পরদিন জাতীয় পত্রিকায় তা প্রকাশিত হয়। পত্রিকার প্রতিবেদন দাখিল করে মামলাটি করেন মীর শাহ আলম।

এএইচ