তিন মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস।

 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাইকোর্টে যান। পরে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অবস্থান নেন।

 

দুপুরের পরে হাইকোর্টের একটি বেঞ্চে তার তিন মামলার আগাম জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, মির্জা আব্বাস দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন।

 

এআর