সোমবার (৬ জুন) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৭ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির গণমাধ্যম শাখা।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজার ৭৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২১৮ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ২০ কেজি ৭৬৫ গ্রাম গাঁজা, ১৪০ বোতল ফেনসিডিল ও ১০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে। সূত্র : ডিএমপিনিউজ।

এইচএন