বারডেম কর্তৃপক্ষের মামলার পরই পাল্টা মামলা করেছেন রোগীর স্বজনরা। রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুরান ঢাকার সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা নাসরিন বাদি হয়ে এই মামলা করেন।
গত ১৩ এপ্রিল সিরাজুলের মৃত্যুর পর চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ এনে তার স্বজনরা বারডেম হাসপাতালে ভাংচুর চালায়। ওই সময় তিন চিকিৎসক মারধরের শিকার হন।
এর আগে সকালে বারডেমের জ্যেষ্ঠ নিরাপত্তা সুপার মো. মানিক মোল্লা হাকিম আদালতে একটি মামলা করেন। ওই মামলায় সিরাজুলের স্বজন পুলিশের অতিরিক্ত সুপার এ বি এম মাসুদ হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের ২০-২৫ জনকে আসামি করা হয়। ফারহানা এই মামলার তৃতীয় আসামি।
বাবার মৃত্যুর জন্য পাঁচ চিকিৎসককে দায়ী করে মামলা করেছেন ফারহানা। তারা হলেন- ডা. আজাদ, ডা. শামীমা আক্তার, ডা. ফিরোজ আমিন, ডা. কল্যাণ দেবনাথ ও ডা. আনোয়ার হোসেন।
মহানগর হাকিম মিজানুর রহমান বাদী ফারহানার জবানবন্দি নিয়ে আদেশের জন্য মামলাটিকে অপেক্ষমান রেখেছেন। বারডেমের মামলাটিও আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন একই হাকিম।
[b]ঢাকা, কেএ, ২০ এপ্রিল (টাইমনিউজ.বিডি) // জেএ[/b]
অপরাধ
বারডেম চিকিৎসকদের বিরুদ্ধে পাল্টা মামলা
বারডেম কর্তৃপক্ষের মামলার পরই পাল্টা মামলা করেছেন রোগীর স্বজনরা। রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুরান ঢাকার সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা নাসরিন বাদি হয়ে এই মামলা





