আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হলেন হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন চূড়ান্ত করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি এ টিএম ফজলে কবির বিদায় নেন। বর্তমানে এ আদালতে ৫টি মামলার বিচার প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম এর ছোট ভাই ইকবালুর রহিম ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে সরকার দলীয় সংসদ সদস্য ও হুইপ।
[b]ঢাকা,২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]