অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, নানা অজুহাতে তারা বলেছে, মীর কাসেমের ছেলেকে পাওয়া যাচ্ছে না। সে জন্য আইনজীবী সময় চেয়েছেন। আপিল বিভাগ তাদের এই বক্তব্য গ্রহণ করেননি। আপিল বিভাগ শুনানি শুরু করতে বলেছেন, আগামী রোববার বাকি শুনানিতে অংশ গ্রহণ করবেন বলে কথা দিয়েছেন, ওইদিন শুনানি শেষ হবে বলে আমরা আশা করি।

আজ অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, এটা রিভিউ আবেদন, সার্টিফিকেট দেন সিনিয়র অ্যাডভোকেট। এই মামলার পুরো শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহজাহান, উনি পাশে উপস্থিত ছিলেন। কাজেই এখানে মীর কাসেমের ছেলের অনুপস্থিতির জন্য মামলার শুনানি বন্ধ করা যায় না।

আদালত বলেছে, আইনে রিভিউর কোনো বিধান নাই। রিভিউ যে নেই- সে বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে জোরালো যুক্তি তুলে ধরা হয়েছিলো। তার ন্যায়বিচারের স্বার্থে আপিল বিভাগ সহজাত ক্ষমতায় তা দিয়েছেন।

যে সব প্রার্থণা করা হচ্ছে যে, মীর কাসেমের ছেলে না থাকলে মামলার শুনানি হবে না। এটা তো কোনো রকম যৌক্তিক কথা বলে আমি মনে করি না। মীর কাসেমের মামলায় রিভিউ দায়ের হয়েছে গত ১৯ জুন, আজ পর্যন্ত ৬৬ দিন চলে গেছে। প্রধান বিচারপতি সঠিকভাবেই আজকে তাদের প্রার্থনা না-মঞ্জুর করেছেন এবং বিজ্ঞ আইনজীবীকে মামলা উপস্থাপন করতে বলেছেন।

এমবি