জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ফান্ড মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন খালেদা জিয়া।

সোমবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আপিল করেন। আপিল নম্বর- ৩৫৭ ও ৩৫৮/২০১৪।

আপিলে হাইকোর্টের দেয়া আদেশ ও নিম্ন আদালতের দেয়া আদেশ বাতিল করে খালেদা জিয়ার বিরুদ্ধে করা অভিযোগ গঠন বাতিলের আবেদন করা হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে আদেশ দেয়।

উল্লেখ্য, গত ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ফান্ড মামলায় অভিযোগ গঠন করে ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়।

ঢাকা.কেএ, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ