ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেফতার করেছে পুলিশ।
সাখাওয়াত ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন।
পুলিশের বিশেষ শাখা- এসবির এক পরিদর্শককে মারধরের অভিযোগে গতকাল (৩ ফেব্রুয়ারি) সোমবার রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা (নং ৭) দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী।
তিনি জানান, তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে কাউন্সিলর শওকতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেফতার হওয়া শওকত ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
এমবি





