সহকারী স্বাস্থ্য প্রকৌশলী আবদুস সেলিমের বিরুদ্ধে রাজবাড়ি সদর হাসপাতাল নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন না করেই ভুয়া বিলের মাধ্যমে ৫ কোটি ২৯ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক চেয়ারম্যানের সভাপতিত্বে কমিশনের নিয়মিত সভায় বিষয়টি অনুসন্ধানের জন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়।
গত সোমবার এই বিষয়ে আদেশ জারি করে দুদক।
জানাযায়, রাজবাড়ি সদর হাসপাতালের ৫০ শতাংশ নির্মাণ বাকি রেখেই পুরো কাজের ভুয়া বিল তৈরির মাধ্যমে টাকাগুলো উত্তোলন করেন প্রকৌশলী সেলিম।
এই অভিযোগটি ৫ ডিসেম্বর দুদকে আসে। পরে যাচাই বাছাই শেষে গত ১৬ মার্চ দুদক উপপরিচালক মো. বেনজির আহমেদ একটি প্রতিবেদন দাখিল করেন দুদক চেয়ারম্যানের দফতরে।
যা আলোচনা শেষে গত সোমবার অনুসন্ধানের সিদ্ধান্তের আদেশ জারি করেন।
[b]ঢাকা, একে, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
রাজবাড়ি সদর হাসপাতাল নির্মাণের টাকা আত্মসাৎ, খতিয়ে দেখছে দুদক
সহকারী স্বাস্থ্য প্রকৌশলী আবদুস সেলিমের বিরুদ্ধে রাজবাড়ি সদর হাসপাতাল নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন না করেই ভুয়া বিলের মাধ্যমে ৫ কোটি ২৯ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন





