জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে খালেদা জিয়ার দুটি আবেদন খারিজের বিরুদ্ধে আপিল শুনানি ১ আগস্ট।

বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার শুনানির জন্য এ দিন ঠিক করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

এর আগে গত ৩১ মে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিচারের শেষ পর্যায়ে থাকা ওই মামলায় তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার আবেদন নিম্ন আদালতে নাকচের পর মামলার কার্যক্রম স্থগিত চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে দুটি আবেদন করলে ১৫ মে তা খারিজ হয়।

এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে আপত্তি তুলে খালেদার আইনজীবীরা গত ১৭ এপ্রিল নতুন করে সাক্ষ্যগ্রহণ ও জেরার আবেদন করলে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার তা নাকচ করে দেন।

ওই আদেশে বাতিল চেয়ে পর দিন হাইকোর্টে দুটি আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। সেই আবেদনের ওপর তিন দিন শুনানি শেষে ১৫ মে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ তা খারিজ করে দেন।

এফএফ