সাভারের আমিনবাজারে অজ্ঞাত (২৪) এক যুবককে কুপিয়ে করে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ মঙ্গলবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার টেম্পুস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, ভোররাতে যেকোন সময় অজ্ঞাত ওই যুবককে কুপিয়ে হত্যা করে সঙ্গে থাকা কয়েক হাজার টাকা ও মোবাইল ফোন লুটপাট করেছে দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা সকালে টেম্পুস্ট্যান্ডের একটি ট্রাকের নিচে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অজ্ঞাত ওই যুবকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।যুবকের পড়নে লুঙ্গি ও গেঞ্জি ছিলো।
এমই





