রাজধানীর খিলক্ষেতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহত দুইব্যক্তির নাম-পরিচয় কিছুই পাওয়া যায়নি।
নিহত দুইব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে লাশ দুটি ঢামেক হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, খিলক্ষেতের পিংক সিটির কাছে একটা এনকাউন্টারের ঘটনা ঘটেছে। ওই ঘটনাই দুজনের মৃত্যু হয়। তবে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান জানান, সকালে সংবাদ পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে দুইটি লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে এর চেয়ে বেশি জানেন না বলেও দাবি করেন তিনি।
এমবি





