ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামে বাবা ও ছেলেকে হত্যার মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের র্যাব-১৪। ঢাকার সাভার ও গাজীপুর জেলার জয়দেবপুর থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চুরখাই গ্রামের কামাল হোসেন (৫২), মোসা. জাহানারা (৪০), মো. নাঈম (১৯) ও আসামি কামাল হোসেনের ১৫ বছর বয়সী ছেলে। র্যাব জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত গত বুধবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেন একই গ্রামের কামাল হোসেন ও তার সহযোগীরা।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে ময়মনসিংহ কতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে। এ আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিরা বাবা-ছেলে হত্যার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর শুক্রবারই আসামিদের কোতয়ালী থানায় পাঠিয়ে দেওয়া হয়।
এবিএস





