মাহজোট সরকারের সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান এবং তার স্ত্রীর স্খাবর অস্থাবর সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপ-পরিচালক নাসির উদ্দিনের স্বাক্ষরে ৭ কার্যদিবসের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রীর সম্পদ বিবরণীর  নোটিশটি পাঠানো হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য টাইমনিউজবিডি'কে নিশ্চিত করেছেন।
এরআগে গত রোববার দুদক অনুসন্ধানী কর্মকর্তা প্রাথমিক প্রতিবেদনে সাবেক  এই প্রতিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ পাবার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদন জমা দেন। একই সঙ্গে তাদের সম্পদের হিসেব চেয়ে নোটিশ পাঠানার অনুমতি চেয়েছেন।
এদিকে অভিযোগ রয়েছে,  সাবেক এই প্রতিমন্ত্রীর ৫ বছর আগে  ১০ লাখ ৩৩ হাজার টাকার সম্পত্তি ছিল। ৫ বছর  পর তার সম্পদ হয়েছে ১১ কোটি তিন লাখ টাকা। আগে তার বার্ষিক আয় ছিল তিন লাখ ৮৫ হাজার টাকা। এখন ৩ কোটি ২৮ লাখ টাকা। ৫ বছরের মন্ত্রিত্বকালে সম্পত্তি ১০৭ গুণ বেড়েছে। একই ভাবে তার স্ত্রীর সম্পদও বেড়েছে অনেক।
ঢাকা, একে ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)