রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়িচুরি চক্রের চার সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দিনগত রাতে তাদের আটক করা হয়।

ডিএমপি’র মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়িচুরি চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সময় ছিনতাই করা সাতটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেল ৩টায় ডিএমপি’র মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত তথ্য জানানো হবে।

এমআর/এএইচ