ঢাকা মহনগর হাকিম আদালতের বিচারক কামরুন্নাহার রুমিকে পরিবারসহ হত্যার হুমকি দিয়েছে একটি জঙ্গী সংগঠন।
জানা গেছে, সিএমএম আদালতের অধিনে বিদ্যুৎ কোর্টে দায়িত্বরত বিচারক কামরুন্নাহার রুমিকে জঙ্গী সংগঠন আনসারউল্লাহ বাংলাটিমের নামে এক পত্রের মাধ্যমে আজ বুধবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, তার পরিবারকেও হত্যা করা হবে বলে ওই পত্রের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ধরণের অভিযোগ এখনো আমার কাছে আসেনি।
এমএম





