ময়মনসিংহের নান্দাইলে তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী মোছা. সাথী আক্তার (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৪টায় উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামের নিজ বিল্ডিং থেকে উদ্ধার করা হয়।

নিহত মোছা. সাথী আক্তার ওই গ্রামে প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাথী আক্তারের স্বামী ও বড় ছেলে প্রবাসে থাকায় ছোট দুটি মেয়েকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। শুক্রবার দুপুরের দিকে বড় মেয়ে সামিয়া আক্তার মাকে খোঁজাখুঁজি করে না পেয়ে বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় গিয়ে দরজা জানালা বন্ধ পায়। পরে ইটের সুড়ঙ্গ দিয়ে একটি কক্ষের ভেতরে মাকে ঝুলতে দেখে চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। বিকেল ৩টায় ঘটনাস্থলে পুলিশ এসে ৪টার দিকে লাশ উদ্ধার করে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

এবিএস