মতিঝিল থানার ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দেন।
এর আগে পল্টন থানায় দায়ের করা মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
মির্জা ফখরুলকে মঙ্গলবার আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য মতিঝিল থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে।
৪ জানুয়ারি মতিঝিল এলাকায় প্রাইভেটকারে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিঝিল থানা পুলিশ মামলাটি দায়ের করে।
জেএ





