রোববার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমে তার রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে খবর প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল একথা বলেন।

বিএনপি সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন বলে সন্ধ্যার দিকে খবর প্রকাশিত হয়। আগামী ২০ আগস্টের রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুপুরে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়ন সংগ্রহের কয়েক ঘণ্টার মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে।

খবরটি এমন সময় ছড়িয়েছে যখন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্থায়ী কমিটির একাধিক সদস্য চট্টগ্রাম সফরে।

এ বিষয়ে জানত চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এই বিষয়ে কিছু জানি না। দলের পক্ষ থেকে কিছু বলা হয়নি।'

এর আগে রোববার (৯ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি। নির্বাচন কমিশন থেকে একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। আরেকটি সংগ্রহ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

এখন দলের পক্ষ থেকে যাকে রাষ্ট্রপতি প্রার্থী করা হবে, তার মনোনয়নপত্র জমা দেওয়া হবে। বিএনপি ইতোমধ্যে রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের ক্ষমতা দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে।

এদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যও কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রমকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে। ফলে ১৯৯১ সালের পর আবারও রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত রাষ্ট্রপতিই বঙ্গভবনে যাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। বৃহস্পতিবার (৬ আগস্ট) এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

এস