ইংলিশ মিডিয়াম স্কুলে পুনঃভর্তি বা সেশন চার্জ আদায়ে ৪ সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট।
বুধবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলমের হাইকোর্ট বেঞ্চ অন্তবর্তীকালীন এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন।
বদরুদ্দোজা বাদল জানান, ভর্তি ফি আদায়ে তিন মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি রুলও জারি করেন আদালত। রুলে ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষার্থীদের মাসিক বেতন, সেশন চার্জ আদায় বিষয়ে একটি বিধিমালা করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চান আদালত। একই সঙ্গে ভর্তি ফি, মাসিক বেতন ও সেশন চার্জ আদায়ে তদারকি করার জন্য একটি মনিটরিং সেল গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চান হাইকোর্ট।
ব্যারিস্টার বাদল আরও জানান, ৪ সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ২৩টি ইংরেজি মাধ্যমের স্কুলের অধ্যক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত বছরের ১৬ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এ ‘ফ্রি স্টাইলে চলছে ইংলিশ মিডিয়াম স্কুল’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ যুক্ত করে আদালতে রিট আবেদনটি দায়ের করা হয়।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
অপরাধ
ইংলিশ মিডিয়াম স্কুলে সেশনচার্জ আদায়ে ৪ সপ্তাহের নিষেধাজ্ঞা
ইংলিশ মিডিয়াম স্কুলে পুনঃভর্তি বা সেশন চার্জ আদায়ে ৪ সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। বুধবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলমের হাইকোর্ট বেঞ্চ অন্তবর্তীকালীন এ আদেশ দেন





