বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে বেসামরিক স্থাপনা ও জরুরি সেবাসংশ্লিষ্ট অবকাঠামোর বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের হামলা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের ওপর হামলা জোরদার করেছে। বৃহস্পতিবার রিয়াদে ক্ষেপণাস্ত্র ধ্বংসের কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনি সামরিক জোট জানায়, রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি এবং খামিস মুশাইত লক্ষ্য করে ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
এর আগে বুধবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই হামলায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হন।
সূত্র: আরব নিউজ
এস














