সাত খুনের ঘটনায় অধিকতর তদন্ত চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাছেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীর।

এমকে