পল্টন থানায় নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন।
ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে রবিবার আইনজীবী এ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।
আদালত দুপুর আড়াইটায় শুনানির জন্য নির্ধারণ করেন।
৬ জানুয়ারি বিএনপির হরতাল-অবোরধ চলাকালে ৬ নম্বর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ওই গাড়ির চালক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এএইচ





